1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

অপরাধঃ বদরগঞ্জে জোরপূর্ব জমি দখলের চেষ্টা, প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
# ফারুক হোসেন নয়ন ,বদরগঞ্জ( রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ পৌরশহরের সরদারপাড়া পকিহানা এলাকায়। ওই এলাকার মৃত নজির হোসেনের ছেলে আতিকুর রহমান (ওরফে) বাচ্চু ও তার ছেলে লিংকনের বিরুদ্ধে গণেশ মহতে এ অভিযোগ করেন।
জানা যায়, গণেশ মহতের জমিটিতে গত রবিবার ১১ আগস্ট দুপুরে বাচ্চু ও তার ছেলে সহ পরিবারের লোকজন লাঠি দেশীয় অস্ত্র সহ ট্রাক্টর নিয়ে চাষ করতে শুরু করেন। এ সময় গণেশ মহতের পরিবারের লোকজন বদরগঞ্জ থানায় ফোন দিয়ে পুলিশ নিয়ে গেলে ঘটনাস্থল থেকে বাচ্চু ও তার লোকজন ট্রাকটা নিয়ে পালিয়ে যায়। পরে এই ঘটনা খানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন গণেশ মহেত।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার দুপুরে দেখি অস্ত্র ট্রাক্টর নিয়ে বাচ্চু মিয়া ও তার পরিবারের লোকজন জমিতে থাকা ঘাস খেত জোরপূর্বক চাষ করে এতে করে দুই লক্ষ টাকা ক্ষতিশোধন হয় গণেশের। ঘটনাস্থলে বাধা দিতে গেলে বাচ্চু মিয়া গণেশ মহতকে মাটিতে ফেলে গলা চাপিয়ে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন এসে ছাড়িয়ে ঘটনাস্থল থেকে সরে যায় গণেশ। ওই সময় জমি দখলের জন্য  জমিতে থাকা ঘাস নষ্ট করে জমিতে চাষ করে দেন বাচ্চু। পরে কোন উপায় না পেয়ে বদরগঞ্জ থানায় খবর দিয়ে পুলিশ নিয়ে যান গণেশ। বিকেলে এ ঘটনায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গণেশ।
এ বিষয়ে গণেশ বলেন, জমিটি বাপ  দাদার আমল থেকে আমাদের, আমরা চাষবাদ করে আসছি ৪০- ৬২ সবগুলোই আমাদের নামে কিন্তু তাদের নামে ৯২ রেকর্ড হয়ে যায়। আমরা আদালতে রেকর্ড সংশোধনের মামলা দিয়েছি। এরই মধ্যে আতিকুর রহমান বাচ্চু তার ছেলে লিংকন ও পরিবারের লোকজন বহিরাগত লোকজন ভাড়া করে এনে জমিটি দখল নেওয়ার জন্য চেষ্টা করে এবং জমিতে থাকা ঘাসগুলো চাষ করে দেন।
এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমান বাচ্চুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, এ ঘটনার একটি অভিযোগ পাওয়া গিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট