1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহীতে আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : ছাত্র-জনতার উপর হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।

র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ আগস্ট (রবিবার) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর কাটাখালী থানাধীন শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল খালেক (৭০), যুবলীগ নেতা মোঃ মানিক মিয়া (৪৫), মোঃ মোসাদ্দেক হোসেন মিঠু (৩২) ও মোঃ আবিদ হাসান কাওসার (৩৫)।

র‌্যাব জানায়, তারা সবাই বহুদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গোপনে এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর র‌্যাব-৫ এর সিপিএসসি’র একটি চৌকস গোয়েন্দা ও অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের নিয়মিত সন্ত্রাসবিরোধী, মাদকবিরোধী এবং অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট