1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
র‌্যাব-৫ কর্তৃক চারঘাটে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

র‌্যাব-৫ কর্তৃক চারঘাটে স্কুলছাত্রী অপহরণের মূলহোতা গ্রেফতার, ভিকটিম উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর চারঘাট থেকে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা মো. রাব্বি মন্ডল (১৮) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।এ সময় ভিকটিমকেও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, ১০ আগস্ট ভোর ৫টা ১৫ মিনিটে চারঘাট থানার ইউসূফপুর সিপাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেফতার করা হয়। তিনি পাবনার সুজানগর উপজেলার মহব্বতপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রাব্বি তাকে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিত। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে তাকে ক্ষতি করার পরিকল্পনা করে। ১৪ জুলাই সকাল ১০টার দিকে স্কুলের সামনে থেকে সহপাঠীর মাধ্যমে ডেকে নিয়ে একটি অজ্ঞাত সিএনজিতে জোরপূর্বক তুলে নেয় রাব্বি ও তার সহযোগীরা।

এ ঘটনায় ভিকটিমের মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মূলহোতাকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধার হওয়া ভিকটিমকে জিডি মূলে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট