1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার ক্ষুদে কারাতে খেলোয়াড়দের গৌরবময় সাফল্য - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি সারিয়াকান্দি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে বিএনপি নেতা অ্যাড. নূর-এ-আজম বাবু অপসারণ নাটোরের লালপুরে অনলাইন জুয়া ও আইডি হ্যাকিং চক্রের ২ সদস্য গ্রেপ্তার লালপুরের গন্ডবিলে ১০ পিস ইয়াবা ও ৪টি মোবাইলসহ ২ সাইবার ডাকাত গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু, আহত ৩: হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: হাসপাতালে ভাঙচুর, আহত ২ চিকিৎসক দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান নিয়ে এলজিইডির কর্মশালা দেবহাটায় চোর সন্দেহে গ্রামবাসীর ধাওয়া: গুলি ছুড়ে মালামাল ফেলে পালালো সংঘবদ্ধ দল

খুলনার ক্ষুদে কারাতে খেলোয়াড়দের গৌরবময় সাফল্য

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শহিদুল্লাহ আল আজাদ. খুলনা: ঢাকা মিরপুর-১০ এর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত ১ থেকে ৩ আগস্ট ২৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৮ম সোতোকান কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ অংশগ্রহণ করে বাংলাদেশ সোতোকান কারাতে দো এসোসিয়েশন কিউকাই, খুলনা শাখার ১৯ জন ক্ষুদে খেলোয়াড়। অংশগ্রহণাকরী খেলোয়াড়দের মধ্যে অনেকে কাতা ও কুমিতে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ০৬টি স্বর্ণ, ০৩টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ পদক অর্জন করেন। খুলনা জেলার তরুণ কারাতে খেলোয়াড়দের এই অর্জন প্রশংসনীয়। এই সাফল্যের পেছনে রয়েছে সংগঠনের প্রশিক্ষক সিহান মোহাম্মদ আলী ও সেন্সি রফিকুল ইসলাম-এর কঠোর পরিশ্রম ও নিবেদিত প্রশিক্ষণ।

উক্ত খেলায় পদকপ্রাপ্তদের নাম: ১. ওয়ালিদ বিন বাইজিদ সাইম – কাতা (স্বর্ণ), কুমিতে (ব্রোঞ্জ) ২. সাফওয়ান হোসেন – কাতা (ব্রোঞ্জ) ৩. মেহেরাজ হাসান আইয়ান – কাতা (ব্রোঞ্জ) ৪. মাহি আব্দুল্লাহ – কাতা (ব্রোঞ্জ) ৫. নূর ওয়াসিফ আনসারী রাহিল – কাতা (ব্রোঞ্জ) ৬. এস এম ফারজুন ইসলাম ফামিন – কাতা (সিলভার) ৭. রেজোয়ান হাসান রাফি – কাতা (স্বর্ণ, কুমিতে ব্রোঞ্জ) ৮. শাহরিয়ার রাইফু ইসলাম – কাতা (ব্রোঞ্জ) ৯. মেহেদী হাসান সৌরভ – কুমিতে (ব্রোঞ্জ) ১০. মার্শা মাহেরা – কাতা (সিলভার) ১১. আরফা জামান আলিশ্বা – কাতা (ব্রোঞ্জ) ১২. নাইজেলা এঞ্জেল বাড়ৈ – কাতা (স্বর্ণ, কুমিতে স্বর্ণ) ১৩. রোজা ফিরোজ – কাতা (স্বর্ণ) ১৪. ফারিয়া তাবাসুম – কাতা (স্বর্ণ, কুমিতে সিলভার) ১৫. মারজিয়া ইসলাম – কাতা (ব্রোঞ্জ) ১৬. সৈয়দ নাজিফা ফাইরোজ হাই – কাতা (ব্রোঞ্জ) ১৭. আনতারা সামিয়া অরা – কাতা (ব্রোঞ্জ) ১৮. তাবাচ্ছুম আক্তার অথৈ – কাতা (ব্রোঞ্জ) ১৯. দানিন হক – কাতা (ব্রোঞ্জ)।

এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও অভিভাবকদের সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। সকল খেলোয়াড় ও প্রশিক্ষকদের আন্তরিক অভিনন্দন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট