1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় এক হাজার দুইশত ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার-১ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
 তারেক রহমানের ভারত সফর এখনো অনিশ্চিত—চূড়ান্ত সিদ্ধান্ত কেন হয়নি? নওহাটা পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপি নেতা শরীফের উঠান বৈঠক সাবেক উপসচিব আবু হেনা মোস্তফা কামালের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক কাজলা বড় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় ও নির্মাণাধীন মসজিদ পরিদর্শনে রাসিক প্রশাসক জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও বিতরণ সারের বেশি দাম ও অব্যবস্থাপনায় জরিমানা গুনলেন বিসিআইসির ডিলার আশা ও মদিনা ট্রেডার্স চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি ৩২লাখ টাকার হিরোইন ও মটরসহ আটক ২  নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় এ্যাড. রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন বাঘায় ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান 

বাঘায় এক হাজার দুইশত ৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার-১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি……………………….

রাজশাহীর বাঘায় র‌্যাব-বিজিবির পৃথক অভিযানে ১হাজার ২৬৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার(২১ আগষ্ট’২৪) গভীর রাতে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মুনতাজ মন্ডল (৩৮)‘কে গ্রেপ্তার করা হয়।

সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী সুত্র জানায়,বুধবার (২১ আগষ্ট) রাত সাড়ে ৩টায় জেলার বাঘা উপজেলার খানপুর নামক এলাকায় অভিযান চালিয়ে গ্রামের চাঁন মন্ডল এর ছেলে মুনতাজ মন্ডল (৩৮)কে ৭১৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়। আলামত হিসেবে ০১ টি মোবাইল ও ০১ টি সীম জব্দ করা হয়। ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে পেশাই কৃষি কাজ করলেও নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থেকে ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে।

অপরদিকে একই দিন গভীর রাতে (সাড়ে ৩ টায়) বাঘার পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ৫৫০(পাঁচশত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী ব্যাটালিয়ান-১ আলাইপুর ক্যাম্পের বিজিবি টহলদল। আলাইপুর বিওপি টহল কমান্ডার সুবেদার আব্দুর রব হাওলাদার জানান, উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো রশিতে বেঁধে পদ্মা নদী দিয়ে ভাসমান অবস্থায় এপারে নিয়ে আসছিল।

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের নাপিতের মোড় এলাকার পদ্মা নদী থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। অভিযানে কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ফেন্সিডিলগুলোর আনুমানিক মূল্যে ধরা হয়েছে ২ লক্ষ ২০ হাজার টাকা। কর্তৃপক্ষের নির্দেশক্রমে সেগুলো ধ্বংশ করা হবে বলে জানান। বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সিদ্দিক জানান, একজনকে আটকসহ র‌্যাব-৫ যে ফেন্সিডিল উদ্ধার করেছে,সে বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট