1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধর
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক

শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা, রোগীকে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চায়ের দোকানের আড়ালে মাদকের ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ছাড়া মাদক চুরির অভিযোগে যক্ষায় আক্রান্ত এক রোগীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্ত দুই ভাই হলেন মো. কাটা মানিক (৩৫) ও মো. সেলিম আলী (২৩)।

স্থানীয়দের অভিযোগ, শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের টিকরী বাজারে সাধারণ চা-বিস্কুটের দোকানকে সামনে রেখে দীর্ঘদিন ধরে সেখানে মাদক কেনাবেচা চলছে। দোকানটির আশপাশে একটি মাদ্রাসা ও একটি নূরানী মাদ্রাসা থাকায় শিক্ষার্থী ও তরুণ সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় ও রাজনৈতিক নেতাদের বক্তব্য নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানা গেছে, টিকরী বাজারে ওই দুই ভাই চা-বিস্কুটের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছেন। অভিযোগ রয়েছে, ছদ্দবেশে দোকানে গেলে ওই দুই ভাইকে পাওয়া না গেলেও মানিকের স্ত্রী মাদকের ব্যবসার কথা স্বীকার করেন।

মোবারকপুর ইউনিয়ন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আলামিন ইসলাম বলেন, ওই চায়ের দোকানসহ এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

মোবারকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. অসিম ইসলাম বলেন, ওই দুই ভাই চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছেন। প্রশাসন জেনেও না জানার ভান করছে অজ্ঞাত কারণে।

যক্ষায় আক্রান্ত রোগীকে মারধরের অভিযোগ এলাকাবাসী জানান, গত ১৮ অক্টোবর রাতে যক্ষা রোগে আক্রান্ত টিকরী কালিচক গ্রামের মো. বাসিরের ছেলে শাহিন (৩৩) ওই দোকানে চা পান করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ১১টার দিকে অভিযুক্তরা তাঁর বাড়িতে গিয়ে ঘুম থেকে তুলে নিয়ে চুরি হওয়া ইয়াবা ট্যাবলেট ফেরত চেয়ে মারধর করেন। স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে তাঁকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করেন। শাহিন ইয়াবা চুরির অভিযোগ অস্বীকার করে এই অন্যায়ের বিচার দাবি করেন এবং মাদক ব্যবসা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পুলিশের বক্তব্য এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান অভিযোগ অস্বীকার করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১২০টি মামলা করা হয়েছে। এসব মামলায় বিভিন্ন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।#

৥সফিকুলল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট