1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রে
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
সাতক্ষীরার দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত দুই আসামি

দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামি ও নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামিসহ মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে সাতক্ষীরার দেবহাটা থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

এজাহারনামীয় ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে দেবহাটা থানা-পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে দেবহাটা থানার মামলা নং-০৮ (তারিখ: ১৮ নভেম্বর ২০২৪)-এর এজাহারনামীয় আসামি মো. হাফিজুল গাজীকে (৩০) গ্রেপ্তার করে। তিনি দেবহাটা উপজেলার বহেড়া মাঝেরপাড়া গ্রামের হারুন গাজীর ছেলে।

এ ছাড়া একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি রোজিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের (মাঝ পারুলিয়া) মুকুল খাঁর স্ত্রী।

আদালতে সোপর্দ দেবহাটা থানা-পুলিশ জানায়, দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান শেষে গ্রেপ্তারকৃত দুই আসামিকে শনিবার (২১ নভেম্বর) বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা) প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট