1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ:
জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া অনুষ্ঠিত

মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
খুলনায় মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ

খুলনায় শিক্ষক নেতা ও তরুণ লেখক মোঃ ওমর ফারুকের লেখা মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ অনুষ্ঠান হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক জনাব জি, এম আইয়ুব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মলয় কান্তি গাইন।

অতিথিদের উপস্থিতি ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও খুলনার জেলা শিক্ষা অফিসার জনাব এস এম ছায়েদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জিলা স্কুলের প্রধানশিক্ষক জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ তরিকুল ইসলাম এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)-এর খুলনা অঞ্চলের সাবেক সভাপতি ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধানশিক্ষিকা জনাব মমতাজ খাতুন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সাবেক জেলা শিক্ষা অফিসার, যশোর জিলা স্কুলের প্রাক্তন প্রধানশিক্ষক ও মাসিক নয়া ধূমকেতুর সম্পাদক মণ্ডলীর সভাপতি জনাব একেএম গোলাম আযম। অন্যান্যদের মধ্যে খুলনা মহানগর ও দৌলতপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ মিজানুর রহমান, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক, সিনিয়র ও সহকারী শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তাদের বক্তব্য আলোচনায় বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষা একটি জাতির শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। অথচ দীর্ঘদিন ধরে এই স্তরের শিক্ষা এবং এর মূল কারিগর শিক্ষকগণ নানামুখী বৈষম্য, অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। লেখক তার বইয়ে সেই বৈষম্যের ঐতিহাসিক প্রেক্ষাপট, নীতিগত অসঙ্গতি ও বঞ্চনার বাস্তব চিত্র তুলে ধরেছেন।

বক্তারা আরও বলেন, এই বইটি কেবল অতীতের দলিল নয়; বরং মাধ্যমিক শিক্ষার ন্যায্য অধিকার ও শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠার একটি যুক্তিনির্ভর প্রয়াস। তাঁরা লেখক ও বইটির সার্বিক সাফল্য কামনা করেন।#

মোঃ মিজানুর রহমান, স্টাফ রিপোর্টার প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট