1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি পত্নীতলায় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা সিএমপি সদরঘাট থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯ কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের শিক্ষা: রাসিক প্রশাসক দেবহাটার সখিপুর আহছানিয়া মিশনে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীতে দুই বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তারকৃত আসামিরা

রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার হয়েছেন দুজন। জেলার গোদাগাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে দুটি অবৈধ বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ তাদের আটক করা হয়। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে গোদাগাড়ী উপজেলার সারইল গ্রামে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে পরিচালিত চেকপোস্টে তল্লাশির সময় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে মোঃ শাহীন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে মোছা. পিংকি খাতুন (২৮)।

যেভাবে ধরা পড়ল অস্ত্রধারীরা রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সারইল গ্রামে মহাসড়কে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন।

এ সময় গোপন সংবাদ আসে যে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে দুই ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে রাজশাহী শহরের দিকে আসছেন। রাত ৮টা ৫ মিনিটের দিকে সন্দেহভাজন একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে এর দুই যাত্রী নেমে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি চালায়।

উদ্ধারকৃত অস্ত্র ও পলাতক আসামি তল্লাশিকালে মোঃ শাহীন আলীর পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের পকেট থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ৭.৬৫ মি.মি. পিস্তল দুটির গায়ে ‘Made in USA’ লেখা রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে মোঃ শাহীন (৫৬) নামে আরও একজন অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বের মামলা ও আইনি ব্যবস্থা পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মোঃ শাহীন আলীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া পলাতক মোঃ শাহীনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার হওয়া আসামি ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।#

৥মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী:

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট