1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী রামেক কর্মচারীদের মানববন্ধন : বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতির হুঁশিয়ারি বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬ : রাজশাহীতে প্রথম আসর অনুষ্ঠিত রাজশাহীতে দুই বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০ রাউন্ড গুলি জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা : রাজশাহীতে উদ্বোধন মাধ্যমিক শিক্ষায় বৈষম্য ও বঞ্চনার ইতিহাস : খুলনায় বইয়ের মোড়ক উন্মোচন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযান : পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২ সাংবাদিক মোস্তাফিজুর রহমানের মৃত্যুতে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের শোক সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি

শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে ইয়াবা ও সিরাপ উদ্ধার, আটক ১

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি ও বিজিবির অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসআরবি বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করা হয়েছে। পৃথক দুটি অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ও ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। শনিবার (২১ নভেম্বর) এসআরবি ও ৫৩ বিজিবির পাঠানো পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এসআরবির অভিযানে ইয়াবাসহ আটক ১ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাতে এসআরবি-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ইসলামপুর বাজারের যাত্রী ছাউনি এলাকা থেকে ৩৪৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (৩৫)। তিনি শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে।

৫৩ বিজিবির অভিযানে সিরাপ উদ্ধার অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ৫৩ বিজিবির শিবগঞ্জ উপজেলার মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে পরিচালিত ওই অভিযানে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়।

মামলা ও কারাগারে প্রেরণ উভয় ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত যুবক মো. মেহেদী হাসানকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।#

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট