1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সারিয়াকান্দিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ৮টার দিকে চকপাড়া বিওপি হতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে সোনামসজিদ বিওপির টহলদল সীমান্ত মেইন পিলার ১৮৮ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করা হয়।

Open photo

বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করেছেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট