1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

শিবগঞ্জে সিঁদুর খেলার মধ্য দিয়ে দুর্গোৎসবের বিদায়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেন: শারদীয় দুর্গোৎসবের মহোৎসব শেষে বিজয়া দশমীতে বৃহস্পতিবার (২ অক্টোবর) শিবগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। দেবী দুর্গার বিসর্জনের আগে রঙিন উৎসবমুখর পরিবেশে নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে জানান শুভেচ্ছা ও আনন্দের বিদায়। দেবীর সামনে অঞ্জলি দেওয়ার পরই শুরু হয় এই সিঁদুর খেলার আয়োজন।

এসময় নারী ভক্তরা লাল সিঁদুরে রাঙিয়ে দেন একে অপরের কপাল, গাল ও শাড়ি। মুখর হয়ে ওঠে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে চারদিক। উৎসবের এই আবহে অনেকেই আনন্দের অশ্রু মুছতে দেখা যায়। সিঁদুর খেলার শেষে ভক্তরা দেবীর চরণে প্রণাম জানিয়ে বলেন— “বিদায় বেলা, আসছে বছর আবার হবে।”

পরে ভক্তদের উচ্ছ্বাস ও শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা নদীতে বিসর্জন দেওয়া হবে স্থানীয় পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা জানান, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার হাজার বছরের সংস্কৃতির অংশ। সিঁদুর খেলা সেই ঐতিহ্যেরই প্রতীক, যেখানে আনন্দের পাশাপাশি থাকে বিদায়ের বেদনা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট