1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীর চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা তাহেরপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন: ১ জনের কারাদণ্ড, অপরজনের জরিমানা শিবগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীর চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান 📰 শিবগঞ্জে ওয়াকফ ও এজমালি সম্পত্তির ৩ আমগাছ গোপনে বিক্রির অভিযোগ 📰 শিবগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভোলাবাসীর স্বপ্ন গ্যাসভিত্তিক শিল্প-কারখানা: দুই যুগেও বাস্তবায়িত হয়নি প্রতিশ্রুতি এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে এখন মিলছে বারো মাসই!

শিবগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীর চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুমূর্ষু রোগীদের আর্থিক সাহায্য প্রদান, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানটির সার্বিক নির্দেশনায় ছিলেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মোঃ সাইমুম পারভেজ।

আর্থিক সহায়তা প্রদানের পর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও ফাঁকা স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এর পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শিবগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও হাসপাতাল এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আহম্মেদ বাবু এবং শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবুল বাসার এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আকতার হোসেন পলাশ বিশ্বাস — যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল, মোহাঃ মুসলিম উদ্দিন — যুগ্ম আহ্বায়ক, পৌর যুবদল, মোহাঃ শরিফুল ইসলাম শিমুল — যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদল ও প্রভাষক মামুনুর রশিদ — নির্বাহী সদস্য, উপজেলা যুবদল।

এছাড়াও উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতাকর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।##

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট