1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “বিতর্ক মানেই মুক্তি, বিজ্ঞানে মুক্তি” স্লোগানকে সামনে রেখে ১১তম সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সুহৃদ সমাবেশের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮টি দলের মোট ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। বিতর্কের বিষয় “বাস্তবমুখী শিক্ষা মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখে” ফলাফল ঘোষণা ফাইনাল রাউন্ডে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং নয়া লভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। চ্যাম্পিয়ন: শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ: নয়া লভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ বক্তা: শুভা মনি, মোবারকপুর উচ্চ বিদ্যালয় অতিথি ও বিচারকবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি)। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, মোঃ আবুল বাশার, সহকারী অধ্যাপক, কনসার্ট সোলেমান ডিগ্রি কলেজ মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক (ইংরেজি), ছত্রাকপুর ফাজিল মাদ্রাসা মোঃ আব্দুল তোয়াব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বিসর্গ ফোরাম।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট