1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

শিক্ষার্থীদের ফলাফল দিয়ে মূল্যায়ন করা যাবে না:শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি…………………………………………

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষার্থীদের ফলাফল দিয়ে মূল্যায়ন করা থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। নতুন কারিকুলামের বড় একটি অংশ থাকবে খেলাধুলা। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ¯েøাগানে অনুষ্ঠিত ৫২ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী আরো বলেন, একধরনের মানসিকতা হয়েছে যে শুধুমাত্র ফলাফল দিয়েই মূল্যায়ন হবে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ শুধু ফলাফল দিয়ে সার্বজনীন উন্নয়ন হয় না। আমরাও সেখান থেকে বেরিয়ে আসার জন্যই নতুন কারিকুলাম হয়েছে। আমরা আশা করছি সেটিকা যথাসময়ে বাস্তবায়ন করতে পারবো।

মন্ত্রী বলেন, খেলাধুলাকে আমদের শিক্ষাকার্যক্রমের মধ্যেই সান্নিধ্য করবো। নতুন শিক্ষানীতির একটি বিশাল অংশ এক্টিভিটি লার্নিং এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা শিক্ষার অর্জন করবে। সেখানে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। এবারের আয়োজনে প্রায় ৭ লাখ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে অংশগ্রহণ করে। বাছাই প্রক্রিয়া শেষে এখন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে ৮২৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৪২৪ জন ছাত্র ও ৩ ৮৪ জন ছাত্রী ১৩ টি বিভিন্ন ইভেন্টে এ অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতি মÐলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট