1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
ভোলায় স্বামীকে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির কারখানাকে ৩ লাখ টাকা  জরিমানা, ব্যবসায়ী গ্রেপ্তার জলবায়ু পরিবর্তন: বাস্তুচ্যুতি, বৈষম্য ও মানবিক ঝুঁকি বরিশালে ভরা মৌসুমেও ইলিশের সংকট, নিষিদ্ধ জাল ও নাব্যতা নিয়ে উদ্বেগ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে কর্মশালা সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে রাসিক প্রশাসকের সঙ্গে কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নগর ভবনে Reverse Osmosis  বিশুদ্ধ পানি ব্যবস্থাপনার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

বিএনপি নেতা মিলন’কে দেখতে গেলেন গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে হাসপাতালে দেখতে গেলেন গণঅধিকার পরিষদ রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বুধবার (১৩ আগষ্ট) বিকেলে রাজশাহী জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাকির হোসেন তাঁকে দেখতে যান।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে দেখে বেরিয়ে আসার সময় গণমাধ্যমকে তরিকুল ইসলাম জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নুর ভায়ের নির্দেশে বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন’কে দেখতে এসেছেন তিনি। তিনি বলেন, ‘রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখতে আসা আমাদের দায়িত্ব। রাজনৈতিক নেতারা অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি। সে হিসেবে আমরা কয়েকজন তার সাথে দেখা করতে এসেছি । আগের চেয়ে উনি অনেক ভালো আছেন। আশ্বস্ত হয়েছি। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাজশাহী জেলা গণধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অশিম আলী , দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ শাওন, আব্দুস সালাম প্রমূখ।

উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে । রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনের সময় তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট