1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল নিয়ে সাকত'র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল নিয়ে সাকত’র সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর থেকে ফিরে-এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে তিন উপজেলার সংগঠন “সাংবাদিক কল্যাণ তহবিল” নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট-এর আয়োজনে বুধবার (১৪ আগষ্ট ২০২৫) দুপুর ১২টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আধাঘন্টাব্যাপী চলাকালীন এ মানববন্ধনে আয়োজক সংগঠনের সদস্য ছাড়াও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরাও অংশ নেন।

সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল রেজা, সহসভাপতি আব্দুর রহমান মানিক, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, সদস্য মনিরুল ইসলাম, তসিকুল ইসলাম, সাংবাদিক নুর মোহাম্মদ, আলাউদ্দিন পারভেজ, আমিনুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সাকত (সাংবাদিক কল্যান তহবিল) এর সভাপতি আসাদুল্লাহ আহমেদ বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। আর এই বিবেককে যদি গলা টিপে ধরা হয়, একজন সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কতিপয় দুষ্কৃতিকারী দ্বারায় নৃশংসভাবে হত্যা করা হয়। তাহলে আমরা কোন দেশে বসবাস করছি! এদেশে তাহলে আইনকানুন বলে কিছু থাকলো না!

বক্তব্যের ধারাবাহিকতায় সাকত’র সাধারণ সম্পাদক সাকিল হোসেন বলেন, সাংবাদিকতার পেশাকে এদেশের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে। তাহলে জাতির কাছে প্রশ্ন আসতেই পারে, তাহলে সাংবাদিকগণ কোন পর্যায়ের সম্মানের অধিকারী। অথচ গত কয়েকদিন পূর্বে আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নৃশংসভাবে কোপিয়ে হত্যা করা কি মানুষের কাজ। এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে চরম উচিৎ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। সে সাথে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট