1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরের বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

তানোরের বিলকুমারী বিলে মাছের পোনা অবমুক্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে বিলকুমারী বিলসহ উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী জেলা মৎস্য অফিসার জাঙ্গাহীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ ও তানোর উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন।Open photo

এসময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তানোর উপজেলা মৎস্য অফিসার বাবুল হোসেন জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ৩৪৩ কেজি ওজনের বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে তানোরের বিলকুমারী বিল, উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত দুটি পুকুর এবং চাপড়া এতিমখানা পুকুরে এসব পোনা ছাড় দেওয়া হয়।

মৎস্য কর্মকর্তারা জানান, এ উদ্যোগ স্থানীয় মৎস্যসম্পদ বৃদ্ধির পাশাপাশি এলাকার মানুষের পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট