1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
২০২৬” উপজেলা পর্যায়ে বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান রাজশাহী নগরীতে পুত্রের হাতে পিতা খুন বাঘায় গাঁজার গাছ সহ ওয়ার্ড বিএনপি নেতার ভাই গ্ৰেপ্তার বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি বহড়া গ্রামে বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ নিয়ে বিতর্ক, সুষ্ঠু তদন্তের দাবি গোদাগাড়ীতে ১ হাজার ৮৫৩ শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ২৬৫টি গাছের চারা বিতরণ শিবগঞ্জে কাঁকড়া ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আম ব্যবসায়ী নিহত  সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ১ জনকে আটক বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো

রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধি: নিম্নাঞ্চল প্লাবিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবির: রাজশাহীতে বিপৎসীমার কাছাকাছি রয়েছে পদ্মার নদীর পানি। এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। ঝুঁকি এড়াতে নগরীর টি-বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপৎসীমা ধরা হয় ১৮ দশমিক ০৫ মিটার। বর্তমানে পদ্মার পানি ১৭.৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে জুলাই মাসের শুরু থেকেই রাজশাহীর পদ্মার পানি বাড়তে শুরু করে। প্রতিদনি গড়ে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে। গত ৭ আগস্ট পানি বেড়ে প্রবাহিত হয় ১৬ দশমিক ৮০ সেন্টিমিটারে। ৮ আগস্ট প্রবাহিত হয় ১৬ দশমিক ৯৩ সেন্টিমিটারে। ৯ আগস্ট ১৭ দশমিক ২ সেন্টিমিটারে প্রবাহিত হয়। ১০ আগস্ট প্রবাহিত হয় ১৭ দশমিক ২২ সেন্টিমিটারে। সর্বশেষ গত মঙ্গলবার ১৭ দশমিক ৪৪ মিটার দিয়ে প্রবাহিত হয়।

সরেজমিনে দেখা যায়, রাজশাহী মহানগরীর কাজলা, তালাইমারী, শহীদমিনার, পঞ্চবটি এলাকার বেশ কয়েকটি এলাকায় বসত বাড়িতে পানি ঢুকে গেছে। জিনিসপত্র সরিয়ে নিয়ে অন্যত্র আশ্রয় নেয়ার চেষ্টা করছিলেন তারা। এছাড়া অনেকে মাছ ধরার জন্য নদীর তীরে জাল ও বড়শিসহ বিভিন্ন জিনিস নিয়ে অবস্থান করেন।

স্থানীয়রা জানান, নদীর পানি বাড়ায় সাথে সাথে সাপের উপদ্রব বেড়ে গেছিলো কিন্তু এখন কিছুটা কম। পদ্মা পারের ব্যবসায়ী বলেন, নদীর পানি বাড়ায় দোকান পাঠ ভেঙ্গে গেছে, অনেক দোকান পাঠ বন্ধ হয়ে গেছে, আগে অনেক মানুষ আসতো ব্যবসা ভালো হতো কিন্তু এখন মানুষ জন কম আসছে এতে করে ব্যবসা করতে পারছি না এবং তাদের পরিবার চালাতে কষ্টকর হয়ে পড়েছে।

জানতে চাইলে রাজশাহী শহর রক্ষা শাখা উপ-সহকারী প্রকৌশলী, মোঃ আবু হুরায়রা বলেন, ২৪ জুলাই থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। মাঝে একবার কিছুটা কমলেও ৩১ জুলাই থেকে আবার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, যার ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাজশাহী নগরীর পদ্মা পাড়ের বসতীতে পানি ঢুকতে শুরু করেছে। দুইদিন পানি আরো বাড়তে পারে বলে জানান তবে ব্যাপক বন্যার আশঙ্কা নেই।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট