1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসা পানির হাউজ দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত সংবাদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় পানির হাউজের ওয়াল চাপায় ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু পাবনায় অনুসন্ধানী সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু: জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা: হাতুড়ি ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৪ এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়ায় যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় দল এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের, আসামি ৩৮ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন

রূপসায় পানির হাউজের ওয়াল চাপায় ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
রূপসা পানির হাউজ দুর্ঘটনা ও দেয়াল ধসে নিহত ধান ব্যবসায়ী খলিলুর রহমান খানের ঘটনাস্থল।

রূপসা পানির হাউজ দুর্ঘটনা ও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মো. খলিলুর রহমান খান (৫১) নামের এক ধান ব্যবসায়ী পানির হাউজের ওয়ালের চাপায় মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঘটনার বিবরণ

এলাকাবাসী সূত্রে জানা যায়, রূপসার দেবীপুর এলাকায় একটি নতুন অটো রাইস মিল স্থাপন করা হচ্ছে। মিলের কার্যক্রমের অংশ হিসেবে পানি সংরক্ষণের জন্য নতুন একটি পানির ট্যাংকি বা হাউজ নির্মাণ করা হয়। গত ১৩ নভেম্বর শুক্রবার সকালে নতুন তৈরিকৃত ওই টাংকিতে পানি ভরাট করে পরীক্ষা করছিলেন মো. খলিলুর রহমান খান।

এ সময় হঠাৎ তিনি দেওয়ালের একটি ছিদ্র দেখতে পান এবং সেখান থেকে পানি বের হতে দেখে দেওয়ালের কাছে যান। মুহূর্তের মধ্যে অতিরিক্ত পানির চাপে হাউজের দেওয়ালটি ভেঙে তার ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন। এ সময় তার সাথে থাকা তার নাতী সোহানও (১২) এই আকস্মিক দুর্ঘটনায় আহত হয়।

উদ্ধার ও চিকিৎসকদের বক্তব্য

তাৎক্ষণিকভাবে স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খলিলুর রহমান খানকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আহত নাতি সোহানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে।

এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুরো সামন্তসেনা গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

#

৥নাহিদ জামান,নিজস্ব প্রতিনিধি রূপসা প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট