রূপসা পানির হাউজ দুর্ঘটনা ও মর্মান্তিক প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রূপসা উপজেলার সামন্তসেনা গ্রামের মো. খলিলুর রহমান খান (৫১) নামের এক ধান ব্যবসায়ী পানির হাউজের ওয়ালের চাপায় মর্মান্তিক মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রূপসার দেবীপুর এলাকায় একটি নতুন অটো রাইস মিল স্থাপন করা হচ্ছে। মিলের কার্যক্রমের অংশ হিসেবে পানি সংরক্ষণের জন্য নতুন একটি পানির ট্যাংকি বা হাউজ নির্মাণ করা হয়। গত ১৩ নভেম্বর শুক্রবার সকালে নতুন তৈরিকৃত ওই টাংকিতে পানি ভরাট করে পরীক্ষা করছিলেন মো. খলিলুর রহমান খান।
এ সময় হঠাৎ তিনি দেওয়ালের একটি ছিদ্র দেখতে পান এবং সেখান থেকে পানি বের হতে দেখে দেওয়ালের কাছে যান। মুহূর্তের মধ্যে অতিরিক্ত পানির চাপে হাউজের দেওয়ালটি ভেঙে তার ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন। এ সময় তার সাথে থাকা তার নাতী সোহানও (১২) এই আকস্মিক দুর্ঘটনায় আহত হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খলিলুর রহমান খানকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, আহত নাতি সোহানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে।
এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুরো সামন্তসেনা গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

#
নাহিদ জামান,নিজস্ব প্রতিনিধি রূপসা প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর