1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাবির আওয়ামী লীগপন্থী তিন কর্মকর্তা গ্রেপ্তার, ছাত্ররা তুলে দিল পুলিশের হাতে - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
নওগাঁর পত্নীতলায় দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ আড়ানি পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচির জোরদার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের প্রয়াণে এমপি মিলনের শোক প্রকাশ খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শনে ঝালকাঠির অতিথিরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পোরশায় বিএনপির আলোচনা সভা রূপসায় ভূমিদস্যু ও মামলাবাজদের কবল থেকে রক্ষা পেতে সেনা সদস্যের সংবাদ সম্মেলন রাসিকে জাতীয় নগর নীতি ও অন্তর্ভুক্তিমূলক নগর সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শিবগঞ্জে চুরি, ছিনতাই ও মাদক প্রতিরোধে আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে ৫ বছরের শিশুর করুণ মৃত্যু রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা: পেট্রল বোমা হামলা ও ২ নম্বর আসামি গ্রেফতার

রাবির আওয়ামী লীগপন্থী তিন কর্মকর্তা গ্রেপ্তার, ছাত্ররা তুলে দিল পুলিশের হাতে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ২২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন কর্মকর্তা, যাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে পৃথক তিনটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে, তাদের পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ থেকে ‘জুলাই চেতনা বাস্তবায়ন কমিটি’ নামে ছাত্র-জনতার একটি সংগঠন তাদের আটক করে। পরে প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাদের বোয়ালিয়া মডেল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক তিন কর্মকর্তা হলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং রাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সেকশন অফিসার পংকজ কুমার (বাড়ি: ষষ্ঠীতলা, রাজশাহী), রাবির সহকারী হিসাব পরিচালক আব্দুল্লাহ আল মাসুদ (বাড়ি: মেহেরচন্ডী মধ্যপাড়া, রাজশাহী), এবং সহকারী হিসাব পরিচালক আমিনুল ইসলাম রাসেল (বাড়ি: রাণীনগর, রাজশাহী)। তিনজনই দীর্ঘদিন ধরে নিয়মিত অফিস করে আসছিলেন, যদিও ছাত্র-জনতা দাবি করে আসছিলেন, তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসনিক দায়িত্ব পালনে তাদের স্থগিত রাখা উচিত।

উল্লেখ্য, জুলাই ও আগস্ট মাসে রাজশাহী নগরীতে সংঘটিত গণআন্দোলনের সময় বোয়ালিয়া মডেল থানার সামনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাদের নাম উঠে আসে। ঘটনাটি ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট