1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী ডিবি পুলিশের অভিযানে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ পত্নীতলায় নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন কুষ্টিয়ায় বিস্ফোরণ: বস্তাভর্তি ভাঙারি নামাতেই আহত ২ জন বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মির্জাপুরে টিলা কেটে মাটি বিক্রি: ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ হুমকিতে শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি): বাবার মুচলেকা গ্রহণ লালপুরে ৪ যুবলীগ নেতা আটক: একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার, আদালতে সোপর্দ রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত

রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী ডিবি পুলিশ (জেলা গোয়েন্দা শাখা) দুর্গাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হারিয়াপাড়া গ্রামে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দুর্গাপুর উপজেলার হারিয়াপাড়া গ্রামের মোঃ মুনতাজ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান (২৯), পলাশবাড়ী গ্রামের মৃত দলিল আলীর ছেলে মোঃ উজ্জ্বল আলী (২৮) এবং হারিয়াপাড়া গ্রামের মোঃ শমসের আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫০)।

রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রাজশাহী ডিবি পুলিশ সদস্যরা শুক্রবার সকাল ৬টা ২৫ মিনিটে দুর্গাপুর থানার কানপাড়া বাজার এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এসআই (নিরস্ত্র) মোঃ গনি চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, দুর্গাপুর থানার হারিয়াপাড়া গ্রামে মোঃ সাইফুল ইসলামের বসতবাড়ির সামনে আমগাছী থেকে হাট গোদাগাড়ীগামী পাকা সড়কের ওপর কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সকাল ৬টা ৫০ মিনিটে রাজশাহী ডিবি পুলিশ দলটি ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মিজানুর রহমান ও উজ্জ্বল আলীর দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকেই গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রাজশাহীর দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ সূত্র।#

৥ মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট