1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে টিলা কেটে মাটি বিক্রি: ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ হুমকিতে শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি): বাবার মুচলেকা গ্রহণ লালপুরে ৪ যুবলীগ নেতা আটক: একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার, আদালতে সোপর্দ রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার: কারাগারে প্রেরণ মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীতে বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র জুমার নামাজ আদায় শেষে রাজশাহী মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, “মসজিদ আল্লাহর ঘর। দলমত নির্বিশেষে পবিত্র এ ঘরটির উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ মসজিদ কমপ্লেক্সটি উন্নয়ন করা সম্ভব হবে।” এ সময় তিনি কমপ্লেক্সটির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী সিটি কর্পোরেশন মসজিদ-মন্দিরসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে। এ মসজিদটির উন্নয়নেও সহায়তা করা হবে। মসজিদ কমপ্লেক্সটি নির্মিত হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ আদায় ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও উন্নত পরিবেশ সৃষ্টি হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মোঃ এরশাদ আলী ঈশা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মুরাদ হোসেন।

ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবু সাঈদ ও আলহাজ্ব আলতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রউফ সরকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব।

এ ছাড়া রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসিম উদ্দীন আরজুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার মুসল্লি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড নেতৃবৃন্দ অংশ নেন। নতুন এই বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণের খবরে স্থানীয় মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট