1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসা উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া অনুষ্ঠিত কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত রাজশাহীতে ১.৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ পত্নীতলায় নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন কুষ্টিয়ায় বিস্ফোরণ: বস্তাভর্তি ভাঙারি নামাতেই আহত ২ জন বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মির্জাপুরে টিলা কেটে মাটি বিক্রি: ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ হুমকিতে শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি): বাবার মুচলেকা গ্রহণ

রূপসায় উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
রূপসা উপজেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

রূপসা উপজেলা বিএনপি-এর আয়োজনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার তিলক কুদির বটতলা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি ওই এলাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা বিএনপি-এর আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান এবং পরিচালনা করেন সদস্যসচিব জাবেদ হোসেন মল্লিক।

অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম ও আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপি-এর যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র ও আবুল কালাম গোলদার, রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, ফিরোজ মাহমুদ, সেলিম রেজা, ফিরোজ মীর, মিন্টু শিকারি, শামীম হাসান ও জাহিদুল ইসলাম রবি।

এ ছাড়া উপস্থিত ছিলেন মাহফুজ, হালিম, সেলিম, মনির, দুলাল আকন, মাসুম রেজা, নাজু, দুরুল হুদা, মিসকাত, দেলোয়ার, মিজান, আজিজুল, রাজু দাস, প্রিন্স, মুক্তাদির, মাসুদ মীর, মাসুদ হাওলাদার, মিকাইল, বাবুল লস্কর, ইয়াসিন, ইউনুছ গাজী, লাভলু, সাইদ গাজী, ফরহাদ শেখ, হান্নান মীর, আতাহার গাজী, মহব্বত, নজরুল, নজু, এনায়েত, আক্তার, বাবু, ফরিদ, মেহেদী, ইব্রাহিম, খোকা, বিল্লাল, এসকেন, ফজলু, করিম, তরিক, রিয়াল, শাহাআলম, সোহাগ শিকদার, শামীম মোল্যা, আজিজুল, আবুল, মাসুম সরদার, শহীদ শেখ, রমিজ আলমাচ, সবুজ, আলামিন, জান্নাতুন নাঈম, হান্নান বক্কার, মৃদুল, সাব্বির রনি, মনা, মন্টু, নাজমুল, হাফিজ, আমিন, শিল্পি, আকলিমা, মঞ্জু শিকারি, ইখতিয়ার, ফাতেমা, পারভিন সুলতানা, সবুজ শেখ, মাহাদীর, ইয়াসিন, জাবেদ, রিপন ভূঁইয়া, সামসু, আক্তার, মোহাম্মদ, আলমগীর ও রমজসহ স্থানীয় নেতাকর্মীরা।#

৥শহিদুল্লাহ্ আল আজাদ. বিশেষ প্রতিনিধিঃ

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট