1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
লালপুরে ৪ যুবলীগ নেতা আটক: একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার,
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে ৪ যুবলীগ নেতা আটক: একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার, আদালতে সোপর্দ রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার: কারাগারে প্রেরণ মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালপুরে ৪ যুবলীগ নেতা আটক: একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
নাটোরের লালপুরে ৪ যুবলীগ নেতা আটক হওয়ার পর থানা পুলিশের কার্যক্রম

লালপুরে ৪ যুবলীগ নেতা আটক হয়েছেন পুলিশের পৃথক অভিযানে। নাটোরের লালপুর উপজেলায় একই রাতে অভিযান চালিয়ে যুবলীগের ওই ৪ নেতাকর্মীকে আটক করে আদালতে সোপর্দ করেছে লালপুর থানা পুলিশ।

মেহেরুল ইসলাম মোহন, লালপুর (নাটোর): বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (২০ নভেম্বর) তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: ১. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০): উপজেলার ছোট বিলশলিয়া গ্রামের ফজলুর রহমান ওরফে সোনার ছেলে। তিনি নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য এবং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ২. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১): গোপালপুর বাজার এলাকার কাজী জয়নুল আবেদীনের ছেলে। তিনি গোপালপুর পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য। রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ৩. শামিম আহমেদ (৫০): বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের মৃত এছার উদ্দীন মণ্ডলের ছেলে। তিনি লালপুর উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ৪. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬): বালিতিতা মহেশপুর গ্রামের আলাউদ্দীন সরদারের ছেলে। তিনি লালপুর উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য। রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, লালপুর থানার মামলা নম্বর-২১ (তারিখ: ১৭/১১/২০২৬, জিআর নং-৩৪০/২৬) এবং মামলা নম্বর-২৪ (তারিখ: ১৮/১১/২০২৬, জিআর নং-৩৪৩/২৬) অনুযায়ী সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। লালপুরে ৪ যুবলীগ নেতা আটক করার পর আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট