1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর আনুষ্ঠানিক উদ্বোধন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলন কুষ্টিয়ায় বিস্ফোরণ: বস্তাভর্তি ভাঙারি নামাতেই আহত ২ জন বালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মির্জাপুরে টিলা কেটে মাটি বিক্রি: ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ হুমকিতে শিবপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি): বাবার মুচলেকা গ্রহণ লালপুরে ৪ যুবলীগ নেতা আটক: একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার, আদালতে সোপর্দ রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার: কারাগারে প্রেরণ মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ

পত্নীতলায় নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-এর উদ্বোধনী অনুষ্ঠান

নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নওগাঁর পত্নীতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ হাসানুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বাইজিদ রায়হান শাহীন ও আবু তাহের চৌধুরী মন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ হাবিব সাথী, সমাজসেবী ও মানবাধিকারকর্মী মোঃ রাশেদ রানা, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান আবু হোসেন প্রগতি, সাপাহার সরকারি কলেজের প্রভাষক সাইদুল ইসলাম এবং নজিপুর একাডেমির চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।#

৥ মাসুদ রানা, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধি-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট