1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

রাজশাহীর যোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহী জেলা পুলিশের নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের নিকট বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম দায়িত্বভার হস্তান্তর করেছেন। আজ ২৯ নভেম্বর  বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস এ টি এম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পূর্বে মাদারীপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২৫তম বিসিএস উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সততা, কর্মদক্ষতা এবং পেশাদারিত্বের জন্য তিনি সহকর্মীদের মাঝে সুপরিচিত। রাজশাহী জেলায় দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নতুনভাবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে অবতীর্ণ হলেন।

অপরদিকে বিদায়ী পুলিশ সুপার ফারজানা ইসলাম বরিশাল জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ রাজশাহী ত্যাগ করেন। তিনি ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে রাজশাহী জেলার প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বকালীন সময়ে তাঁর নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে। মাদক ও অস্ত্র উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, হারানো মোবাইল ফোন উদ্ধারের মতো বিভিন্ন সফল অভিযানে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। ফারজানা ইসলাম দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চীন ও অস্ট্রেলিয়ায় পেশাগত প্রশিক্ষণ এবং ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর এই কর্মকুশল নেতৃত্ব রাজশাহীবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট