1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে পুলিশের অভিযানে ১৮০০ কেজি পলিথিন ও একটি মিনি ট্রাক সহ আটক  ১ বাঘায় ভিজিএফ এর চাল পাবে ১৪ হাজার ১৪০ পরিবার, মনিগ্রাম ইউনিয়নে কার্যক্রম শুরু করলেন ইউএনও ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন পূর্বঘোষণা ছাড়াই রাজশাহী থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ বদরগঞ্জে নৌকা দিয়া পারাপার’ দুর্ভোগে ২০ গ্রামের মানুষ সেতুর অপেক্ষায় ৫৫ বছর রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু আত্রাইয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন শিবগঞ্জে ভুটভুটির ধাক্কায় শিশুর মৃত্যু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমপি রেজাউল ইসলাম রেজু 

রাজশাহীর বাঘায় ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর ফলাফল প্রকাশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৪১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

হাবিল উদ্দিন,/আবুল হাসেমবাঘা,রাজশাহী……………………….

রাজশাহীর বাঘায় ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন-২০২২ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।বৃহষ্প্রতিবার(২২ জুলাই)রাতে কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল ইসলাম তার ফেইসবুক আইডি থেকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এর পক্ষ্যে এ রেজাল্ট প্রকাশ করেন।

উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, বাঘার আয়োজনে ও উপজেলা প্রশাসন, বাঘার সহযোগিতায় অনুষ্ঠেয় “বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন ২০২২” এর পোলিং রাউন্ড এ চূড়ান্তভাবে বিজয়ী তিন জনের নাম ঘোষণা করা হয়েছে।

বিজয়ীরা হলেন,১ম স্থানঃ শারমিন আখতার রাখী, আষাঢ়ী আম, খাঁয়েরহাট।২য় স্থানঃ মাসুদ রানা, বংগবাঁশী, খাগরবাড়িয়া। ৩য় স্থানঃ মোঃ এনামুল হক, ঝিনুক আশ্বিনা, চন্ডিপুর। উল্লেখ্য গত ১০ মে থেকে বাঘা ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন ২০২২ এর ১ম রাউন্ড শুরু হয়। অসংখ্য প্রতিযোগীর মধ্যে থেকে ১ম রাউন্ডের সেরা ১০ জনকে নিয়ে পোলিং রাউন্ড অনুষ্ঠিত হয়।

পোলিং রাউন্ড প্রতিযোগিতায় ৩৭৯৫ জন ভোট প্রদান করেন, তার মধ্যে শারমিন আখতার রাখী ১১৬৮ টি, মাসুদ রানা ১১৪৫ টি ও এনামুল হক ৯০৯ টি ভোট পান। পপুলার ভোট এবং বিচারক প্যানেলের মতামতের ভিত্তিতে সেরা তিন জনকে নির্বাচিত করা হয়। পুরস্কার বিতরণীর তারিখ পরবর্তীতে জানানো হবে। ম্যাংগো ব্রান্ডিং কম্পিটিশন এ কারিগরি সহযোগিতায় ছিল “আমাদের বাঘা-AMADER BAGHA ” ফেইসবুক কমিউনিটি গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল কমিউনিটি রেডিও “রেডিও বড়াল ৯৯.০০ এফএম”।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট