1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত শিবগঞ্জে জ্বালানী তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের  সংঘর্ষে  আহত ১০ ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ

রাজশাহীর তানোর থানা পুলিশ কর্তৃক প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার, ৬ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি………………………..

সোমবার ২৩/০৫/২০২২ তারিখ রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার) দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি টিম তানোর থানাধীন গোল্লাপাড়া বাজার সংলগ্ন ব্রীজের উপর চেকপোস্ট বসিয়ে দিবাগত রাত অনুমান ০৪.১৫ ঘটিকার সময় চৌবাড়িয়া হতে তানোর হয়ে রাজশাহীগামী একটি সাদা মাইক্রোবাস (রেজিঃ নং-সিলেট চ-১১-০৩৫৯) তল্লাশি করে ১০ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ০৬টি মোবাইল ফোন, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৮হাজার ৩ শ’৩০/-টাকা জব্দসহ ছয়জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচ্ছেন ১। মোঃ মজিবুর রহমান (৩৮), পিতা-মোঃ আঃ লতিফ , গ্রাম- বাগচর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা -চাঁপাইনবাবগঞ্জ, ২। মোঃ বাবু (২৪), পিতা- মৃত ইমরান আলী গ্রাম- কালীনগর , থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা -চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোঃ মনিরুল ইসলাম @ বেনজু (৩৫), পিতা-মোঃ নজরুল ইসলাম , গ্রাম- বাগচর, থানা- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা -চাঁপাইনবাবগঞ্জ, ৪। আহাম্মদ মিয়া(২৫), পিতা-মৃত মধু মিয়া , গ্রাম- চারিনাও , থানা- হবিগঞ্জ সদর, জেলা -হবিগঞ্জ, ৫। শ্রী উত্তম সরকার (২৫), পিতা- মৃত লনি সরকার ,স্থায়ী: গ্রাম- ব্রাহ্মনডোরা, উপজেলা/থানা- শায়েস্তাগঞ্জ, জেলা -হবিগঞ্জ, ৬। মোঃফরহাদ হোসেন (৩১), পিতা- মৃত মহির মন্ডল , গ্রাম- বলদীপাড়া, থানা- তানোর, জেলা –রাজশাহী। এ সংক্রান্তে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে ও গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট