1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে যৌথ অভিযানে ককটেল মুরাদ গ্রেফতার,অস্ত্র ও গুলি উদ্ধার - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে যৌথ অভিযানে ককটেল মুরাদ গ্রেফতার,অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: রাজশাহী নগরীর সাহেববাজার বড়কুঠি মাস্টার পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে মোঃ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রবিবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযান শেষে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও অস্ত্র রাখার দায়ে মুরাদ শেখকে গ্রেফতার করা হয়।

Open photo

জানা গেছে, মুরাদ শেখ দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও এলাকায় অস্থিরতা সৃষ্টির মতো অপরাধে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত অপরাধী।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। একই সঙ্গে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সংশ্লিষ্ট সেনা ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক এই অভিযান প্রমাণ করে, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আনতে রাষ্ট্রের শক্তি অপ্রতিরোধ্য।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট