1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সারিয়াকান্দিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন

রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে মো. জিহাদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু জিহাদের বাড়ি বড়বনগ্রাম বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম সুমন আলী।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, শুক্রবার দুপুরে ড্রেনের পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে জিহাদ। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, মৃতদেহটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট