1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

রাজশাহীতে জুতার ভেতরে হেরোইন পাচারের সময় র‍্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীতে অভিনব কায়দায় জুতার ভেতরে লুকিয়ে হেরোইন পাচারের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সোমবার (২৫ আগস্ট) রাতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম বিশু হেমরম (৩৮)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট চাত্রাপুকুর নুন্দাপুর গ্রামের মৃত জগেন হেমরমের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায় একজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশির সময় পায়ে থাকা নতুন জুতার সেলাইকৃত সোলের ভেতর থেকে ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশু হেমরম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলা ও রাজধানী ঢাকায় খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট