1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে ইউএনও’র নেতৃত্বে বিপুল রিং জাল জব্দ ও ধ্বংস - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

মোহনপুরে ইউএনও’র নেতৃত্বে বিপুল রিং জাল জব্দ ও ধ্বংস

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকার নেতৃত্বে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে বিপুল পরিমাণের রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকালে কেশরহাট পৌরসভা এলাকায় পরিচালিত এ অভিযানে ২৭০টি রিং জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের বাসিন্দা ওয়াসিমের বাড়িতে বিপুল পরিমাণ জাল মজুদ থাকার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ ও এএসআই রিপন ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে জালগুলো জব্দ করে পরে উপজেলা চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।Open photo

এ সময় ইউএনও আয়শা সিদ্দিকা বলেন, “কেশরহাট এলাকায় অভিযানে ২৭০টি রিং জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জাল ব্যবসায়ী ওয়াসিমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশের মৎস্যসম্পদ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এজন্য সবার মধ্যে সামাজিক সচেতনতা জরুরি।” স্থানীয়ভাবে এ অভিযানে ইউএনও’র দৃঢ় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট