1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত কুষ্টিয়ায়
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত কুষ্টিয়ায় রূপসায় পানির হাউজের ওয়াল চাপায় ধান ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু পাবনায় অনুসন্ধানী সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি শাহ মখদুম দরগাহ মসজিদে নামাজ শুরু: জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন গোদাগাড়ীতে কিশোর অটোচালক হত্যা: হাতুড়ি ও ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ৪ এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়ায় যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় দল এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের, আসামি ৩৮ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী পালিত কুষ্টিয়ায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত আলোচনা সভা।

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়।

কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় কুমারখালীর লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের বাস্তুভিটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর সাদিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমারখালীর লাহিনীপাড়াস্থ মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল জলিল।

অনুষ্ঠানে অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের সাহিত্যিকের জীবন, কর্ম ও দর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে মীর মশাররফ হোসেনের অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।#

৥শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট