1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ময়মনসিংহ-শেরপুর সড়কে দুর্ঘটনায় নিহত ৭ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে কুষ্টিয়ায় যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় দল এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের, আসামি ৩৮ রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন বিএনপির ওয়ার্ড সহ-সভাপতি শিবগঞ্জে কাটেনি ডেঙ্গু আতংক, দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিকনির্দেশনামূলক সেশন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহী নগরীতে একযোগে ১০টি ওয়ার্ডে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম পরিচালিত খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ অনুষ্ঠিত কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনার চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১

ময়মনসিংহ-শেরপুর সড়কে দুর্ঘটনায় নিহত ৭

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 ময়মনসিংহ সংবাদাতা…………………………………………..

ময়মনসিংহ-শেরপুর সড়কে যাত্রীবাহী একটি বাসও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে
একই পরিবারের ৬ জনসহ ৭ জন নিহত হয়েছেন। নিহত অপর ব্যাক্তি অটোরিকশা চালক। নিহতরা হলেন: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর আশাবট গ্রামের করিম মাষ্টারের বড় ছেলে কাপড় ব্যবসায়ী নুরুজ্জামান বাবলু (৪৫), তার স্ত্রী শিলা আক্তার (৩৫), তাদের শিশুপুত্র মো. সাদমান (৭) এবং তাদের আরো ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈন উদ্দিন বাসস’কে জানিয়েছেন, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে বাসস জানায়, ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুর জেলার ঝিনাইগাতি খোয়ারপাড়গামী আদিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর বড়বিলায় পৌঁছালে বিপরীত দিক থেকে ময়মনসিংহগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৭ জন মারা যায়।

খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট