1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

ভোলাহাটে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা দুপ্রক কর্তৃক আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫  বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হারুনর রশীদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি অধ্যক্ষ মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দুপ্রক’র সহসভাপতি প্রফেসর মোঃ তাহাজ্জাত হোসেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ইখতিয়ার উদ্দিন, দুপ্রক সদস্য প্রধান শিক্ষক মোঃ তরিকুল ইসলাম, আরেফা খাতুন, শাহনাজ খাতুন ও সিনিয়র সাংবাদিক ও ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ)। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুধীজনেরা ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।Open photo

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এ স্লোগানকে কেন্দ্র করে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়। দুর্নীতি দমন কমিশনের অংগসংগঠন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান  একটি সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্ট প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ সকল সদস্যগণ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট