1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অপহরণ ও ধর্ষণের মূলহোতা গ্রেফতার করেছে র‍্যাব-৫ - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অপহরণ ও ধর্ষণের মূলহোতা গ্রেফতার করেছে র‍্যাব-৫

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর ভদ্রা এলাকা থেকে ভুয়া সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, অপহরণ ও ধর্ষণের মূলহোতা মোঃ শিপন মিয়া (২১) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। র‍্যাব সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন বালিয়াপুকুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শিপনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাকের ব্যাগপ্যাক, মানিব্যাগ, এনআইডি কার্ড, বাস টিকিট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ঘটনার সূত্র প্রায় এক মাস আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের সাথে শিপনের পরিচয় হয়। নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে ভুয়া ছবি-ভিডিও দেখিয়ে সে ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে। পরবর্তীতে গত ৩১ আগস্ট সকালে রাজশাহী রেলস্টেশন থেকে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে ঢাকায় নিয়ে যায় এবং সেখানে একাধিকবার ধর্ষণ করে। পরে বিষয়টি পরিবার জানতে পারলে কৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ভিকটিমের বাড়িতে আনতে সক্ষম হয়। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় শিপন ভিকটিমকে নিয়ে বাড়িতে গেলে স্থানীয়রা র‍্যাবকে বিষয়টি অবহিত করে। র‍্যাব ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে শিপন স্বীকার করে যে, সে বিবাহিত ও সন্তানের জনক হওয়া সত্ত্বেও নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে একাধিক নারীকে প্রতারণা করেছে। তার মোবাইল থেকেও সেনা পরিচয়ে প্রতারণার নমুনা পাওয়া যায়। মামলা ও পরবর্তী ব্যবস্থা আটককৃত শিপনের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রতারণা, সন্ত্রাস, মাদক ও নারী নির্যাতনের মতো অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট