1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
মায়ের কোল খালি, ছেলের পথচলা থেমে গেল—৩ ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু, পাশাপাশি দাফন ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং  মৃত্যুর পর আমলনামা জারির প্রকৃত মাধ্যম ও প্রচলিত ভ্রান্ত ধারণা ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, পর্যাপ্ত তেল না পেয়ে ধান ও আমের মৌসুমে লক্ষ্যমাত্রা বিঘ্নিত দৌলতপুর আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠিত রূপসায় প্রফেসর আব্দুর রশিদ এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত বিদায় অনুষ্ঠানে কাঁদালেন সবাইকে,  খুলনার তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আমির হামজার হৃদয়স্পর্শী বক্তব্য সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়ে

বাঘায় মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা, প্রশাসনের হস্তক্ষেপে ২শ’ ঘুঘু পাখি অবমুক্ত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: বাঘায় প্রশাসনের হস্তক্ষেপে বাজারে বিক্রি করতে নিয়ে আসা প্রায় ২শ’ টি ঘুঘু পাখি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীর দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৬-০৮-২০২৫) বিকেলে উপজেলার বাঘা পৌর বাজারে মুরগি পট্রিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার ও সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি।

এসময় বিক্রির জন্য খাঁচায় সংরকষণে রাখা প্রায় ২শ’ টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়। খাচাবন্দী ঘুঘুপাখীগুলো মুক্তি পেয়ে আনন্দে খোলা আকাশে উড়াল দিয়ে অজানা স্থানে চলে যায়। ঘুঘুপাখীগুলো বিক্রির জন্য ৯টি খাঁচায় সংরক্ষণে রাখা হয়েছিল। অভিযানের টের পেয়ে পালিয়ে যায় আজাদ নামে পাখী বিক্রেতা।

ভ্র্যাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার জানান,অভিযান পরিচালনাকালে পাখি বিক্রেতা পালিয়ে গেলে তাকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি। মূল্য তালিকা প্রদর্শন না করাসহ অন্যান্য অপরাধে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ১০০০০/-(দশহাজার) টাকা জরিমানা করা হয় ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন-ওই বাজারে সিরাজ পল্টি হাউজ ও নয়ন পল্টি হাউজ। প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি ও পুলিশ অফিসারসহ সঙ্গীয় ফোর্স।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট