1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পদ্মার পানি আস্তে আস্তে কমছে, স্বস্তি ফিরছে শিবগঞ্জবাসির - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

পদ্মার পানি আস্তে আস্তে কমছে, স্বস্তি ফিরছে শিবগঞ্জবাসির

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে টানা ৯ দিন পানির স্তর বৃদ্ধির পর অবশেষে পদ্মা নদীর পানি হ্রাস পেতে শুরু করেছে। এতে নদী তীরবর্তী এলাকার মানুষ কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পানি কমেছে ৯ সেন্টিমিটার। বিষয়টি নিশ্চিত করেছে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৮ আগস্ট থেকে পদ্মায় পানির সমতল বাড়তে থাকে এবং ৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১ দশমিক ১ মিটার পানি বৃদ্ধি পায়। এতে পদ্মার পাঙ্খা পয়েন্টে পানির স্তর উঠে যায় ২১ মিটারে। তবে শনিবার সকালে তা নেমে এসে দাঁড়িয়েছে ২০ দশমিক ৯১ মিটারে।

স্বস্তি ও শঙ্কা পাশাপাশি নদীর পানি হ্রাস পাওয়ায় তীরবর্তী অনেক পরিবার স্বস্তির নিশ্বাস ফেললেও, ক্ষতিগ্রস্ত মানুষজন এখনো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। নদী ভাঙনের শঙ্কা এবং ফসলের ক্ষতি কাটিয়ে ওঠাই এখন তাদের বড় চ্যালেঞ্জ।

শিবগঞ্জের এক কৃষক বলেন, “নদীর পানি বাড়ায় আমাদের পাট আর আমন ধান অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। পানি কমতে শুরু করেছে, এটা স্বস্তির খবর। তবে আবার কবে যে বাড়ে, সেই ভয়ও আছে।

স্থানীয়রা জানিয়েছেন, টানা  বৃষ্টি এবং বন্যার পানিতে অনেক ঘরবাড়ি ও জমি পানিতে ডুবে গিয়েছিল। অনেকে বাড়ি থেকে স্থানান্তরিত হতে বাধ্য হন। পানি কমতে থাকায় এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট