1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাঘায় গ্রামীণ ব্যাংক এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার, গাছ কেটে সড়ক অবরোধের মামলায় গ্রেপ্তার ১ আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: লাঘব হলো জনদুর্ভোগ দুর্নীতির অভিযোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে দুদকের অভিযান

মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুরে পানের বরজে নারীকে হত্যার ঘটনায় পুলিশের তদন্ত

 পানবরজের প্রতীকী ছবি

মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা করার অভিযোগ উঠেছে। রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার করিশা গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শেফালী বেগম করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান বাড়ির বাইরের গেট বন্ধ এবং তাঁর মা ঘরে নেই।

এরপর মাকে খোঁজাখুঁজি শুরু করেন নবাব আলী। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে তাঁর মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা করার এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

৥নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট