
নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নওগাঁর পত্নীতলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টায় প্রতিষ্ঠানের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক মোঃ হাসানুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বাইজিদ রায়হান শাহীন ও আবু তাহের চৌধুরী মন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ হাবিব সাথী, সমাজসেবী ও মানবাধিকারকর্মী মোঃ রাশেদ রানা, সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান আবু হোসেন প্রগতি, সাপাহার সরকারি কলেজের প্রভাষক সাইদুল ইসলাম এবং নজিপুর একাডেমির চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে নজিপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।#
মাসুদ রানা, পত্নীতলা, নওগাঁ প্রতিনিধি-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর