1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর রাণীনগরে ভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁর রাণীনগরে ভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহম্মেদ বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ভ্যানের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নওগাঁর রাণীনগর রেলগেট পেট্রলপাম্পের সামনে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বেপরোয়া ভ্যানচালকের ধাক্কায় ঝরে গেছে একটি ফুলের মত নিষ্পাপ শিশুর প্রাণ।

স্থানীয়রা জানায়, হঠাৎ করেই দ্রুতগতির ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়,এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান সাধারণ জণগণ বেপরোয়া ভ্যান চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলে জানা গেয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শিশুটির পরিবার গভীর শোকে মুহ্যমান,স্থানীয়রা প্রশাসনের কাছে বেপরোয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।

ঘটনার পরপরই রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। আল্লাহ এই শোকার্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং শিশুটির বাবা-মাকে উত্তম প্রতিদান দিন—এমন প্রার্থনা জানিয়েছেন স্থানীয়রা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট