1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কেয়ার প্রকল্পের অবহিতকরণ সভা বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা  শিবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু উপ সম্পাদকীয়ঃ ​সামাজিক অবক্ষয় ও ধর্ষণ: একটি গভীর সংকট ও উত্তরণের পথ খুলনার শ্যামনগরে ১৩১৯ বোতল ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত বাঘা থেকে ঢাকা :২৮ জুন এবার জাতীয় মঞ্চে বাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন স্বপ্নবাজ উদ্ভাবক  রাজশাহীকে দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যানের

নওগাঁর আত্রাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি সোমবার (৭ জুলাই) রাত অনুমান ১০ টায় মৃত্যুবরণ করেন। ওবায়দুর ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাসবাড়ী গ্রামের মৃত আব্দুর রহমানের সন্তান ছিলেন।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ২টায় সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার ও দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

তিনি তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুরের আত্মত্যাগ দেশ ও জাতির জন্য অমূল্য অবদান। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান, আফিল উদ্দিন, আনিসুর রহমান, খোদা বকস্, সিরাজুল ইসলাম, ইয়াছিন আলী মোল্লা, আক্কাছ আলী, আঃ সামাদ, আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট