1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রোববার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ মনিরুল (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে রেললাইনে ঘটেছে।

নিহত মনিরুল স্থায়ীভাবে বগুড়ার দুপচাচিয়ার বাসিন্দা হলেও ছোটবেলা থেকে আত্রাইয়ের আমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়ে ওঠেন। ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় মনিরুল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওহিদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এই ঘটনা সম্পর্কে আমার কোনো জানা নেই এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। আমাকে কেউ খবর দেয়নি। বলেই তিনি ফোনটি কেটে দেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মনিরুল কর্মসংস্থানের সন্ধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে পরিবারের কোনো দাবি না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট