1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরে চুরি যাওয়া ১০ লক্ষ ৯৫ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

তানোরে চুরি যাওয়া ১০ লক্ষ ৯৫ হাজার টাকা প্রকৃত মালিককে ফেরত দিল পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে চুরি যাওয়া বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় তানোর থানা চত্বরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে আদালতের নির্দেশে মামলার বাদিনী মোছাঃ মাবিয়া খাতুনের কাছে উদ্ধারকৃত ১০ লক্ষ ৯৫ হাজার টাকা হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আফজাল হোসেন, তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ হাসমত আলী, এএসআই (নিরস্ত্র) মোঃ রুহুল আমিনসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

ওসি মোঃ আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, “আল্লাহর অশেষ রহমতে তানোর থানাধীন সাব-রেজিস্ট্রি অফিস হতে এক বৃদ্ধা মহিলা, যিনি ক্যান্সারে আক্রান্ত, তার চুরি হয়ে যাওয়া ১১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে ১০ লক্ষ ৯৫ হাজার টাকা উদ্ধার করে বিজ্ঞ আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে পেরেছি। মহান আল্লাহর রহমতেই এই কঠিন কাজ সম্পন্ন সম্ভব হয়েছে।”

উল্লেখ্য, গত ২৯ জুলাই এ ঘটনায় তানোর থানায় এফআইআর নং-২২ (ধারা-৩৭৯ পেনাল কোড) মামলা দায়ের হয়। মামলার তদন্তে তানোর থানা পুলিশ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে অধিকাংশ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় স্থানীয়রা ওসি আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রশংসা করেন এবং সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির জন্য এ ধরনের কার্যক্রমকে যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট