1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
তানোরের বাধাইড় ইউনিয়নে লোকমোর্চা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

তানোরের বাধাইড় ইউনিয়নে লোকমোর্চা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন (গেটকা) প্রকল্প’-এর আওতায় গঠিত লোকমোর্চা (সিভিক ফোরাম) ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ডাসকো ফাউন্ডেশন ও ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাধাইড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সুদেশ চন্দ্র। সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কমিটির দায়িত্ব-কর্তব্য তুলে ধরা হয়।

Open photo

চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে আমাদের এলাকায় পানীয় জলের তীব্র সংকট তৈরি হচ্ছে। অচিরেই ভূগর্ভস্থ পানি দিয়ে কৃষিকাজ সীমিত না করা হলে এই সংকট আরও প্রকট হবে। এর প্রভাব শ্রমজীবী মানুষের জীবন-জীবিকায়ও পড়ছে। কৃষিকাজে শ্রমিকের চাহিদা কমে যাওয়ায় অনেকে পেশা পরিবর্তন করে অন্য এলাকায় রাজমিস্ত্রিসহ বিভিন্ন কাজে যাচ্ছেন। কিন্তু দক্ষতার অভাবে দুর্ঘটনা, অঙ্গহানি এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে।” তিনি এ সমস্যাগুলো সমাধানে রাষ্ট্রীয় উদ্যোগের দাবি জানান এবং ডাসকো ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন বাধাইড় ইউনিয়ন লোকমোর্চার সম্পাদক ও উদ্যোক্তা নির্মল টুডু, সাংবাদিক মো. মমিনুল ইসলাম (মুন), ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা লোকমোর্চা (সিভিক ফোরাম) গঠন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট