1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোনামসজিদ বন্দরে ৩ দিন আমদানি-রফতানি বন্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে তিন দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল বন্ধ থাকবে শুধু ভোটের দিন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনামসজিদ স্থলবন্দরের অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।

তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি—এই তিন দিন বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে পুনরায় আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে।

এ বিষয়ে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হুমায়ন কবির জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার শুল্ক স্টেশনসহ বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, নির্বাচন উপলক্ষে দুই দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে শুধুমাত্র ভোটের দিন। ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে। এর বাইরে অন্যান্য দিনগুলোতে পূর্বের মতোই যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট