1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করে: কালীগঞ্জ এসিল্যান্ড - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্যামনগরে জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করে: কালীগঞ্জ এসিল্যান্ড সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পোরশায় ৭ নভেম্বর পালিত শিবগঞ্জে বিএনপির নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সারিয়াকান্দিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করে: কালীগঞ্জ এসিল্যান্ড

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো. মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ও বক্তাগণ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো—জাতীয় ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করা। আমরা বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা পূরণে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।”

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ূন কবির মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল হক বাচ্চু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, ব্যক্তিস্বার্থ ও ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই মিলে কাজ করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আকন্দ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল আলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট