1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

চেক ডিজঅনার মামলায় হাসপাতালে মারা গেলেন কারাবন্ধী ইজদার

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: চারটি চেক ডিজঅনার মামলায় কারাবন্দী সাজেদুল ইসলাম ওরফে ইজদার সোমবার (২৫-৮-২০২৫) বিকেল ৩টা ১৮মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসকের ভাষায় কার্ডিয়াক এরেষ্ট-এ মারা গেছেন। গত শনিবার (২৩-০৮-২০২৫) রাত ৯ টা ৪৩ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করেছিল কারাকর্তৃপক্ষ। ইজদার বাজুবাঘা নতুনপাড়া নিবাসী সাজদার রহমানের ছেলে।

সোমবার রাত ১৬ মিনিটে বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, মোট ৪ টি চেকের মামলা ছিল। সাজা হয়েছিল- কোনটিতে ১ বছর, কোনটিতে ৬ মাস, কোনটিতে ৪ মাস, কোনটিতে ৫ মাস। মোট ২ বছর ৩ মাস। কারাগারে বন্দী হয়েছিলেন ২০২৩ সালের ২৭ আগষ্ট (২৭/৮/২০২৩ ইং) । সাজার মেয়াদ শেষে ২৬ নভেম্বর’২৫ কারাগার থেকে বের হওয়ার কথা ছিল তার।

রবিউল ইসলাম জানান,তার সহোদর বড় ভাই ইজদার আম ও কাঠ এর ব্যবসায়ী ছিলেন। ব্যবসার সুবাদে ফাঁকা চেক জমা দিয়ে সুদে টাকা নিয়েছিলেন। ব্যবসায় লোকসানের কারনে সুদে নেওয়া টাকা দিতে পারেননি। পরে তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়।

তিনি জানান,প্রথমে রামেক হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার (২৫ আগষ্ট) ৪২নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ টা ১৮ মিনিটে মারা যান। #

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট